শনিবার, আগস্ট ২২, ২০২৬

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নগরীর আলুপট্টি থেকে জিরোপয়েন্ট এবং নিউমার্কেট রোডে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান চলমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না। আমরা চাই, সকল ভোটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন কমে যাবে।

বক্তারা আরও বলেন, ভোটার যখন ভোট দেন তিনি আশা করেন, তার মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। বিশ্বের অনেক উন্নত দেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম , নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।