শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল বিশেষ নির্দেশনা, মোটরসাইকেল চলবে না

WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
রাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল বিশেষ নির্দেশনা, মোটরসাইকেল চলবে না
রাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল বিশেষ নির্দেশনা, মোটরসাইকেল চলবে না

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনে ক্যাম্পাসে যানবাহন চলাচলের জন্য পাঁচটি বিশেষ নির্দেশনা দিয়েছে রাবি প্রক্টর অফিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন সকল প্রকার মোটরসাইকেল চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের স্টিকার সংবলিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন ক্যাম্পাসে প্রবেশ, অবস্থান ও চলাচল করতে পারবে না। তবে, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিলযোগ্য। তারা সকল রাস্তা ব্যবহার করতে পারবে। গণমাধ্যম কর্মীগণ ও তাদের বহনকারী যানবাহন রাকসু নির্বাচন কমিশন থেকে প্রদত্ত পাশ প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবে।

সংবাদ বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোর দিকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশাসহ অন্য কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে না। উল্লেখ্য যে, নির্বাচন সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত গাড়িসমূহ এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়ায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ নির্বাচনের দিন তাদের আবাসিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ব্যবহার করতে পারবেন। তাঁরা আবাসিক এলাকা থেকে প্রস্থানের ক্ষেত্রে প্যারিস রোড হয়ে মেইন গেইট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।