নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমূলক কর্মসূচী

সংবাদ বিজ্ঞপ্তি:
সোমবার (১৩ অক্টোবর) রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা),রাজশাহী জেলা শাখার উদ্যোগে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনমূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যড.তৌফিক আহসান টিটু,সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ,যুব-বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ,কার্যকরী সদস্য-কবি মেস্তফা ফেরদৌস হাজরা,সবুজ আলী,আজমিরা আক্তার পাপিয়া,সদস্য-মিজান,মেরিনা,ইস্তিয়াক,মাশরাফি,অনন্যা প্রমুখ।আরও উপ¯িথত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ.জিয়াউদ্দিন আহমেদ।