বিএমডিএর মাঠ পর্যায়ের কর্তাদের নিয়ে প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (জিমনেসিয়াম) হলরুমে বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে ৪০জন কর্মকর্তা ও কর্মচারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী সিকান্দার আলী সহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জোন অফিস এর ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম।