রাজশাহীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় টি.এস.সি.সি মিলনায়তনে তাজবিদুল কোরআন ফাউন্ডেশনের উদ্দ্যোগে রাজশাহীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী প্রতিযোগিতার ৪টি বিভাগে ১৬জন হাফেজকে স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ প্রতিযোগিতার ৪টি বিভাগের ১৬টি পুরস্কারের মধ্যে ৮টি পুরস্কার অর্জন করে হরিয়ানে প্রতিষ্ঠিত ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও স্কুল।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন- কোরআন হাফেজ বেলাল আল মাদানী ও হাফেজ মো. তরিকুল ইসলাম এবং উত্তর বঙ্গের শ্রেষ্ঠ হাফেজ ও ক্বারী মো. জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করেন- রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম ও অধ্যাপক মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হযরত মাওলানা মো. ইসমাইল আলম আল মাদানী।