মায়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা
চারঘাট ( রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে মায়ের ওপর অভিমান করে গলাই ফাঁস দিয়ে বখতিয়ার (১২) নামের এক স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বখতিয়ার উপজেলার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ।
রোববার (১২ অক্টোবর) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে,মনুষ্য অবস্থায় স্বজনরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী বখতিয়ার (১২) উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
আত্মীয় ও স্থানীয়রা জানান, বিকাল ৫ টার দিকে বখতিয়ার তাঁর বড় বোন দিপ্তির বাড়িতে মোক্তারপুর মধ্য পাড়া বেড়াতে যাওয়ায় ছেলে ও মা দিলারা বেগমের সাথে কথা কাটাকাটি হয়, এর পর কোন কিছু না বলে বখতিয়ার মোক্তারপুর মন্ডলপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে এসে নিজ ঘরে অবস্থান করছিলো।
এশার নামাজ পড়তে যাওয়ার জন্য তার বাবা শরিফুল ইসলাম ডাকতে গেলে দেখে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। তখন তার বাবা নাম ধরে বার বার ডাকতে থাকে কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে দরজার ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান ঘরের তীরের সাথে ওড়না প্যাঁচিয়ে বখতিয়ারের দেহ ঝুলে আছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।