চারঘাটে আর্ন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চারঘাট ( রাজশাহীর ) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে আর্ন্তজার্তিক দুর্যোগ প্রশমন ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, “প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযথ মর্যাদায় আর্ন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। দূর্যোগে ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে মহড়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শামসুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান,
চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।