পুঠিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীতে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা এরপর র্যালী শেষে সরকারি পিএন স্কুল মাঠে অগ্নিকাণ্ড বিষযক মহড়ার আয়োজন করা হয়।
এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আকতার, সরকারী পিএন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পুঠিয়া সার্কেলের সহকারী প্রকৌশলী হানিফ শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন।