শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় সাপের কামড়ে টলি চালকের মৃত্যু

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
বাঘায় সাপের কামড়ে টলি চালকের মৃত্যু
বাঘায় সাপের কামড়ে টলি চালকের মৃত্যু


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় সাপের কামড়ে হ্যাপি হোসেন (৪৫) নামের এক টলি চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকালে তার মৃত্যু হয়েছে। হ্যাপি হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব গ্রামের মহসীন আলীর ছেলে।

এ বিষয়ে হ্যাপি হোসেনের পিতা মহসীন আলী বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশে নির্মাণ করা ঘরে পানি দিচ্ছেলেন। এ সময় তাকে সাপে কামড় দেয়। কিন্তু সে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে ছিল। বিকেলে তার মাথার যন্ত্রণা ও বমি শুরু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।