সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাবির ১০ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট তপন বিহারী নাগ বৃত্তি

WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:৩৪ অপরাহ্ন
রাবির ১০ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট তপন বিহারী নাগ বৃত্তি
রাবির ১০ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট তপন বিহারী নাগ বৃত্তি

বৃত্তির চেক প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের ১০ কৃতী শিক্ষার্থী অ্যাডভোকেট তপন বিহারী নাগ বৃত্তি পেয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এ এক অনাড়ম্বর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও আইন বিভাগের সভাপতি প্রফেসর সাঈদা আঞ্জু, বিভাগের শিক্ষক প্রফেসর আসমা সিদ্দিকা, প্রফেসর এম আবদুল হান্নান, প্রফেসর মো. আব্দুর রহিম মিয়া, মোসা. জোবাইদা সুলতানা, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আইন বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় মেধাক্রমে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে এ্যাড. তপন বিহারী নাগ বৃত্তি প্রদান করা হয়। তাদের প্রত্যেককে ৬ হাজার টাকা হারে এই বৃত্তি দেওয়া হয়। এবার বৃত্তিপ্রাপ্তরা হলেন, সামছিয়া আফরিন, এম. তারিন আজিজ, মো. নাঈম খান, ফারজানা বিনতে আনোয়ারা, কানিজ সিদ্দিকা, মোহানা আক্তার রিমি, মো. খোরশেদ আলম, খাদিজা আক্তার ইলা, ফারজানা আক্তার ও সৈয়দা লাবন্য আক্তার।