সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাকসু নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:২৯ অপরাহ্ন
রাকসু নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাকসু নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

সংবাদ বিজ্ঞপ্তি:


আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাকসু নির্বাচন কমিশন এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে রাকসু নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।