সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় ছিনতাইকালে শুটার গানসহ গ্রেফতার ৩

WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১২ অক্টোবর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
বাঘায় ছিনতাইকালে শুটার গানসহ গ্রেফতার ৩
বাঘায় ছিনতাইকালে শুটার গানসহ গ্রেফতার ৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় ছিনতাইয়ের সময়ে হাতে নাতে শুটার গানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গোরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)।

জানা গেছে, ইউসুফ আলী ও ইব্রাহীম হোসেন মোটরসাইকেল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবাসপুর বাজার থেকে নিজ বাড়ি লালপুরে ফিরছিলেন। তারা মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গোরস্থান এলাকায় পৌঁছলে ছিনাইকারী জনি, ওয়ালিউল ও মনিরুল একনলা বিশিষ্ট ওয়ান শুটার গান মাথায় ঠেকিয়ে পথরোধ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় এগিয়ে আসে এবং তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, তাদের নামে দ্রুতবিচার ও অস্ত্র আইনে আলাদাভাবে দুটি মামলা রজু করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।