সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নওহাটায় পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

WP Import ১১ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ন
নওহাটায় পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
নওহাটায় পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:


নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুঠিয়াপাড়া স্কুল এলাকায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান, নওহাটা পৌর বিএনপির নেতা শরিফুর রহমান শরীফ, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হান্নান আলীরাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান, মৎস্যজীবী দলের সভাপতি আলমাস আলী রেন্টু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদ, যুগ্ন আহ্বায়ক রহমত আলী, মিলন মন্ডল, সদস্য হাবিবুর রহমান, পৌরসভার ৩ নম্বর ছাত্রদলের সহ-সভাপতি রিপন আলী, যুবনেতা সুজন, রনি, বাবুল, মিন্টু এবং তাঁতি দলের সাবেক সভাপতি আব্দুল গফুর সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ কার্যালয়টি স্থানীয় মানুষ এবং যুবসমাজের মধ্যে সংগঠনকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।