সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

WP Import ১১ অক্টোবর ২০২৫ ০১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১১ অক্টোবর ২০২৫ ০১:৩৫ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেফতার
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের মামলার প্রধান আসামি সোহানকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সোহান (২০) বাগমারা থানার তাহেরপুর চৌকিরপাড়া এলাকার স্বপনের ছেলে। শনিবার (১১ অক্টোবর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণী ও সোহান তাহেরপুর কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিয়ের প্রলোভনে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের পর তরুণী বিয়ের কথা তুললে সোহান বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোহানকে প্রধান আসামি করে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#