রাজশাহী সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
শুক্রবার (১০অক্টোবর) বিকেল ৫টায় স্থানীয় এক রেস্টুরেন্টে রাজশাহী সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর ও আলোচনা সভা সংগঠনের অর্থ সম্পাদক কবি অনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি রেবেকা আসাদ ও কবি শামসুল হক আমিরী। সংগঠনের প্রতিষ্ঠালগ্নের সদস্য, বেতার নাট্যকার ও বিশিষ্ট কলামিষ্ট মনোরঞ্জন নন্দীর পরলোকগমনে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক এড. রজব আলী।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শেখ তৈমুর আলম, মো: আবু মাসুদ, সেলিনা পারভীন রুমা, মেহবুব ইসলাম রহমত, সোহেল রানা জীবন, শামীমা আকতার উর্মি, হাসিনা বিশ্বাস, এস আরেফিন, নীরু নীলিমায়, সুফিয়া ডেইজি, আক্তার বানু, তিতুমীর, নাসির খানম ও হৃদয় রনি।
সংগীত পরিবেশন করেন মো: নজরুল ইসলাম। সভায় সংগঠনের প্রতিষ্ঠালগ্নের সদস্য, বেতার নাট্যকার ও বিশিষ্ট কলামিষ্ট মনোরঞ্জন নন্দীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। শেষে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আলোচকগণ।
সাংগঠনিক আলোচনায় নতুন ও পুরাতন সকল সদস্যদের সাহিত্যচর্চার প্রতি মনোযোগী হওয়া ও নতুন সঙ্কলনের জন্য লেখা জমা দেওয়ার অনুরোধ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি এড. রজব আলী।