জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) সাড়ে ৯টায় আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
সাহেববাজার জিরোপয়েন্ট, সোনাদিঘী মোড় ও মনিচত্ত্বর ঘুরে গণকপাড়া বাটারমোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর রাজশাহী সদর আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জুলাই সনদ বাস্তবায়ন খুবই জরুরি।
বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ডা. এমাজ উদ্দীন ম-ল ও সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহমেদ।