সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় কলেজছাত্রীর আত্মহত্যা

WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:১২ অপরাহ্ন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় প্রেমঘটিত কারণে কলেজ ছাত্রী ইসরাত জাহান সুমি (১৭) আত্মহত্যা করেছে। নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ইসরাত জাহান সুমি বাঘা পৌরসভার পাকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং বাঘা শাহদৌলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

জানা গেছে, ইসরাত জাহান সুমি বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় শয়ন কক্ষের জানালা ভেঙে তাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে বাঘা থানায় ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা হচ্ছে।