সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:০৭ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপরজনের অবস্থা আশঙ্কাজনক
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, অপরজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব ও রাবি প্রতিবেদক:


রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮)। এবং গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান জানান, শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিলে। তারা আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা সড়ক দুর্ঘটনা কবলিত হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। সে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, অধ্যাপক শিব শংকর রায়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি ঘটনাস্থলে মারা গেছেন। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। অধ্যাপক বাদশার অবস্থা গুরুতর। তিনি রাত ১০টা পর্যন্ত আইসিইউতে ছিলেন।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী জানিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। সেখানে অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের কোন আলামত পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়েছিল। তার আগে অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ৩টায় প্রফেসর শিব শংস্করের মরদেহ রবীন্দ্র ভবনের সামনে আনা হয়। সেখানে উপাচার্য, উপ-উপাচার্য, মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেল সাড়ে ৪টায় নগরের পঞ্চবটি শশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রফেসর শিব শঙ্কর রায়ের প্রয়াণে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় প্রফেসর শিব শঙ্কর রায়ের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রফেসর শিব শংকর রায় পাবনা জেলার সুজানগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে রাবির মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
উল্লেখ্য, একই দুর্ঘটনায় দর্শন বিভাগের প্রফেসর মো. আসাদুজ্জামান গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপাচার্য ও উপ-উপাচার্যরা চিকিৎসাধীন প্রফেসর মো. আসাদুজ্জামানকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসা খোঁজখবর নেন। তাঁরা তাঁর আশু সুস্থ্যতা কামনা করেন।