শনিবার, আগস্ট ২২, ২০২৬

আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত

WP Import ১০ অক্টোবর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ১০ অক্টোবর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত
আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত

সোনার দেশ ডেস্ক:


চার বছর আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত। শুক্রবার আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর দূতাবাস বন্ধ করে দিয়েছিল ভারত। অবশ্য ২০২২ সালে বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা সহজতর করার জন্য একটি ছোট মিশন শুরু করেছিল নয়া দিল্লি।
চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে অবস্থিত। অবশ্য রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।
শুক্রবার ছয় দিনের ভারত সফর শুরু করেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে তার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেছেন, “কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করতে পারে আমি আনন্দিত।…আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা এবং স্বাধীনতার প্রতি ভারতে সম্পূর্ণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
আফগান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের মাটি নো অবস্থাতেই ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না।
তথ্যসূত্র: রাইজিংবিডি