নিসচা রাজশাহী জেলা শাখার সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি , কমবে জীবন ও সম্পদের ক্ষতি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) , জেলা শাখার উদ্যোগে নিসচা স্থানীয় কার্যালয়ের প্রাঙ্গণে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য – আজমিরা আক্তার পাপিয়া, সদস্য- সাগর, মিজান, মেরিনা, সময় প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ।