সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নগরীতে ২ কেজি গাঁজাসহ দুজন ব্যবসায়ী গ্রেফতার

WP Import ১০ অক্টোবর ২০২৫ ০৬:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ অক্টোবর ২০২৫ ০৬:২৫ অপরাহ্ন
নগরীতে ২ কেজি গাঁজাসহ দুজন ব্যবসায়ী গ্রেফতার
নগরীতে ২ কেজি গাঁজাসহ দুজন ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থেকে ২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গার চাঁন্না সাকুর মোড়ে লাল্টু ভ্যারাইটিস স্টোর দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজা, ২টি মোবাইলসহ রায়পাড়ার জাহাঙ্গীর হোসেন পল্টুর ছেলে মো. লাল্টু (৪৮), কাঁঠালবাড়িয়ার আসলাম আলীর ছেলে শাকিবুল ইসলামকে (২১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।