রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষককে বিদায় জানালো সতীর্থ ‘৭৪

বিদায়ী ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যায়তন রাজশাহী কলেজিয়েট স্কুলের (১৮২৮-২০২৫) প্রধান শিক্ষক ড. মোসা: নুরজাহান বেগমকে চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে একই বিদ্যালয়ের এস,এস,সি ১৯৭৪ ব্যাচের সামাজিক সংগঠন সতীর্থ ‘৭৪ এর পক্ষ থেকে বেদনা বিধুর পরিবেশে বিদায় সম্মাননা জানানো হলো।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় স্কুলের মিলনায়তনে এক অনাড়ম্বরপুণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়, এই স্কুলের সর্বোচ্চ মেয়াদে তথা ১৮ বছর বা দেড় যুগ (৬/১১/২০০৭-১৫/১০/২০২৫) দায়িত্ব পালনকারী সফল প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগমকে।
সতীর্থ ‘৭৪ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এর সভাপতিত্বে অনুসঠিত পুরো অনুসঠান সঞ্চালনা করেন সম্পাদক নাজমুল আবেদীন টুবলু। উপস্থিত ছিলেন স্কুলের দুইজন সম্মানিত শিক্ষক জনাব গোলাম মোস্তফা ও ইমরান আলী।
সতীর্থ ‘৭৪ এর পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট প্রদান করেন সুলতান চাগতাই এবং সম্পাদক নাজমুল আবেদীন টুবলু উপহার সামগ্রী তুলে দেন।