সোমবার, আগস্ট ২৪, ২০২৬

টাইমস্ হাইয়ার এডুকেশন র‌্যাংকিংয়ে তৃতীয়বারের মতো স্থান পেল রাবি

WP Import ১০ অক্টোবর ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ অক্টোবর ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ন
টাইমস্ হাইয়ার এডুকেশন র‌্যাংকিংয়ে তৃতীয়বারের মতো স্থান পেল রাবি
টাইমস্ হাইয়ার এডুকেশন র‌্যাংকিংয়ে তৃতীয়বারের মতো স্থান পেল রাবি

সংবাদ বিজ্ঞপ্তি:

বিশ্বখ্যাত ‘টাইমস্ হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬’ এ ১০০১-১২০০ এর মধ্যে তৃতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্থান করে নিয়েছে। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) র‌্যাংকিং প্রকাশিত হয়। রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।