সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপিতে অনুপ্রবেশকারীদের স্থান হবে না

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ১১:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ১১:৫৯ অপরাহ্ন
দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপিতে অনুপ্রবেশকারীদের স্থান হবে না
দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপিতে অনুপ্রবেশকারীদের স্থান হবে না

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :


দলের ভেতর সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের অপতৎপরতা রুখে সংগঠনকে শক্তিশালী করার আহ্বানে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি । বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪ টার দিকে সিংগা হাট মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় চত্তরের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক পথসভার আয়োজন করে।
দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু।
পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন।

তিনি বলেন, “দলের ঐক্য নষ্ট করার জন্য কিছু দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দলের ভেতরে বিভাজন সৃষ্টি করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করছে। যারা দলের দুর্দিনে পাশে ছিল না, আজ তারা টাকার জোরে নেতৃত্বে আসতে চাইছে।
তিনি আরও বলেন, “দলীয় ঐক্য রক্ষা করতে হলে আওয়ামীলীগের আব্দুস সাত্তারের মত অনুপ্রবেশকারী ও দখলদারদের চিহ্নিত করে দলে থাকার অযোগ্য ঘোষণা করতে হবে। তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল হিসেবে কাজ করছে, তাদের কারনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

এছাড়াও বিক্ষোভে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন চাওয়া আব্দুস সাত্তারকে গ্রেপ্তারের দাবি জানান নেতারা। নেতারা আরো বলেন, আব্দুস সাত্তার ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি। ৫ আগস্টের পরে হয়ে গেছেন তিনি বিএনপি।

৫ই আগস্টের পরে এই কুখ্যাত ছাত্তার বিএনপি’র দলের যে পরিমাণ ক্ষতি করেছে তা মুখে প্রকাশ করা যাবে না। আজ থেকে যেখানেই দেখবেন সেখানেই সাত্তারকে প্রতিহত করবেন। আর যে বিএনপি’র দালাল গুলো সাত্তারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন টাকা খাচ্ছেন সাত্তারকে বিএনপি বানাচ্ছেন এসব হিসাব কিন্তু আপনাদেরকে দিতে হবে।
বিএনপির নেতা আজকের পর থেকে সাত্তারকে নিয়ে যদি বিএনপি দলের কোন কার্যক্রম করে সঙ্গে সঙ্গে প্রতিহত করুন দলকে বাঁচান দলকে ভালোবাসুন।
আব্দুস সাত্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের অস্ত্র ও অর্থের যোগানদাতা ছিলেন।

শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা পলায়নের জন্য অর্থের যোগানদাতা ও সহযোগিতা করায় বৈষম্য বিরোধী ছাত্ররা বাদী হয়ে ঢাকা কদমতলী থানায় একটি মামলা দায়ের করে। যে মামলার প্রধান আসামি শেখ হাসিনা। ওই মালার ২৯৭ নং আসামি ওই সাত্তার।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, বিএনপি নেতা, গোলাম মর্তুজা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল হাসান মিরুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, মজনুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মুনসুর রহমান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবু কালাম ও সদস্য সচিব রিপনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।