সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আইটিএফ টেনিস, ফাইনালে জারিফ

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৯:০৭ অপরাহ্ন
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০৯:০৭ অপরাহ্ন
আইটিএফ টেনিস, ফাইনালে জারিফ
আইটিএফ টেনিস, ফাইনালে জারিফ

নিজস্ব প্রতিবেদক:


বালক এককে শিব মোহনকে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের জারিফ আবরার। ২ নম্বর কোটে হংকংয়ের শিব মোহন জারিফ আবরারের সঙ্গে কোন প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে সরাসরি ২-০(৬-৩,৬-২) ম্যাচ জিতে ফাইনালে পৌছে যান এই তারকা খেলোয়াড়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনুর্ধ-১৮ টেনিস টুর্নামেন্টের বালক এককে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একই সময় ১ নম্বর কোটে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে ভারতের নাভ রবি কুটারীকে সরাসরি ২-০(৬-২,৬-২) সেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় টপসিট ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান। শুক্রবার সকাল ৮টায় বালক ও বালিকা এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বালিকাদের এককের সেমিফাইনালে ১ নম্বর কোটে টপসিট টু মালদ্বীপের আরা আসাই আজিম সরাসরি ২-০ (৬১,৬-১) সেটে উড়িয়ে দেন টপসিট ফাইভ চীনের টিয়ানরান ডোংকে। ২ নম্বর কোটে অপর সেমিফাইনালে চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-১,৬-৩) সেটে স্বদেশী হানিউ ওয়াকে পরাজিত করে ফাইনালে উঠেন। বিকেলে বালক দ্বৈত ও বালিকা দ্বৈত এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।