বাঘায় বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে বাঘার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেপ্তাকার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হ্যাকারা হলেন- জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯) শরিফুল ইসলাম সিজান (৩৪), রতন আলী (২৫)।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে পুলিশ সুপার ফারজানা ইসলামের নতৃত্বে কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে বাঘার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্য গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত হ্যাকারদের হেফাজত হতে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা, ১১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেরার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা হয়েছে।