জাতীয় তামাকমুক্ত দিবসে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে নগরীরর মিয়াপারাস্থ বরেন্দ্র কলজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” স্লোগানে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সদস্য সংগঠন বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে এবং এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন ও বাংলাদেশ কিল্ডারগার্টেন সোসাইটি নগরের সচিব ফারুক হোসেন।
মানববন্ধনে “কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” এই স্লোগান যার মাধ্যমে কৃষি জমির মারাত্বক ক্ষতি সাধন হচ্ছে যার ফলে খাদ্য সংকট দেখা দিবে বা দিচ্ছে। জাতীয় তামাক বুক্ত দিবসের অঙ্গিকার হোক প্রতিটি পরিবারে সদস্যরা সচেতন হই এবং নিজ নিজ পরিবার থেকে তামাক কে না বলি এবং তামাকর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। মানব বন্ধনে এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, রানীবাজার বালিকা বিদ্যালয়র শিক্ষক (অব:) মো. সেকেন্দার হোসেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদসহ বরেন্দ্র কলেজের শিক্ষার্থী ও পিনাকল স্টাডি হোমের শিক্ষকবৃন্দ মানববন্ধেনে অংশগ্রহণ করেন।