রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০১:০২ অপরাহ্ন জাতীয়
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০১:০২ অপরাহ্ন
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


সোনার দেশ ডেস্ক :


সিরাজগঞ্জের তাড়াশ থানার পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।

জানা যায়, সকালে নওগাঁ হাটের দিকে একটি গরু বোঝায় ভটভটি বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট