সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীতে সাড়ে ৫ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

WP Import ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে সাড়ে ৫ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা
রাজশাহীতে সাড়ে ৫ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

নিজস্ব প্রতিবেদক:


দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে সরকার। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রেজাউল করিম এ তথ্য জানান।

রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় এ কার্যক্রম আগামী ১২ অক্টোবর শুরু হবে।

৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে কার্যক্রম চলবে। এ ছাড়া ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এ ক্যাম্পেইন বাস্তবায়িত হবে।
সংবাদ সম্মেলনে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রেজাউল করিম আরে বলেন, পুরো জেলায় পাঁচ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন।