সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আইটিএফ টেনিসে সেমিফাইনালে জারিফ

WP Import ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
WP Import ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
আইটিএফ টেনিসে সেমিফাইনালে জারিফ
আইটিএফ টেনিসে সেমিফাইনালে জারিফ

নিজস্ব প্রতিবেদক:


কোয়াটার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে একমাত্র বাংলাদেশের খেলোয়াড় জারিফ আবরার সেমিফাইনালে উঠেছেন। বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনুর্ধ-১৮ টেনিস টুর্নামেন্টের বালক এককের চারটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

২ নম্বর কোটে উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশের জারিফ ২-১ (৬-৪,৩-৬ ও ৬-১) তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে। এছাড়াও অপর তিনটি সেমিফাইনালে খেলায় নাভ রবি কুটারী সরাসরি ২-০ (৬-১,৬-১) সেটে বাংলাদেশের সায়েমকে, ৩ নম্বর কোর্টে টপ সিট নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০ (৬-১,৬-১) সেটে ভারতের গৌতমকে এবং ৪ নম্বর কোর্টে হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ (৬-৩,৬-০) সেটে টপ সিট টু এরিয়াফুল লিকুলকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে যায়।

বালিকাদের একক কোয়াটার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১ নম্বর কোটে চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০(৬-২,৬-৩) সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, ২ নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০(৬-২,৬-২) সেটে ভারতের সাংভি রেড্ডিকে, ৩ নম্বর কোর্টে টপসিট টু অরাা আসাল আজিম সরাসরি ২-০ (৬-২,৬-২ ) সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং ৪ নম্বর কোর্টে জিজি ইয়াং সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের তামান্না নায়ারকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।