বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের বাজেকোলা গ্রামে বজ্রপাতে আফসার আলী (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮অক্টোবর) বিলে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় আফসার আলী বাড়ির নিকটবর্তী মাঠে গরু নিয়ে যায়। দুপুরে বৃষ্টি শুরু হয় ও আকাশে মেঘ গর্জন করতে থাকে এবং এক পর্যায়ে বিজলী চমকিয়ে বিকট শব্দ হয়। এ সময় তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দুর থেকে প্রতিবেশীরা দেখে কাছে এসে অচেতন ও শরীর ঝলসে যাওয়া মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু বলেন, বেলা প্রায় দুইটার দিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।