শনিবার, আগস্ট ২২, ২০২৬

তানোর প্রথমবার অফ-সিজিনাল তরমুজ চাষে স্বপ্ন বুনছেন দুই কৃষক

WP Import ০৮ অক্টোবর ২০২৫ ০১:১৬ অপরাহ্ন কৃষি
WP Import ০৮ অক্টোবর ২০২৫ ০১:১৬ অপরাহ্ন
তানোর প্রথমবার অফ-সিজিনাল তরমুজ চাষে স্বপ্ন বুনছেন দুই কৃষক
তানোর প্রথমবার অফ-সিজিনাল তরমুজ চাষে স্বপ্ন বুনছেন দুই কৃষক


তানোর (রাজশাহী) প্রতিনিধি:


বরেন্দ্র ভূমি তানোরে গতানুগতিক ফসল ধান, আলু, আম চাষে কৃষকরা ব্যাপক সফল্য অর্জন করে চলেছে। তবে পানির সংকট বরেন্দ্রভূমির বহু পুরান সমস্যা। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে ধান, তার মাঝেই গতানুগতিক পদ্ধতি থেকে কিছুটা সরে এসে কিছু কৃষক নতুন সম্ভাবনাময় ফসল উৎপাদনে কাজ করছেন। তেমনই ব্যতিক্রমি ফসল মাচায় তরমুজ চাষ। খাইরুল ও জাকির নামের স্বপ্নবাজ দুই চাষি এবার সেই তরমুজ চাষের চ্যালেঞ্জ নিয়েছেন। আর তাতেই বাজিমাত। এখন তাঁদের মাচায় ঝুলছে অফ-সিজিনাল তরমুজ।

এই তরমুজ চাষে সাফল্যের এমন উদাহরণ তৈরি করেছেন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের বাসিন্দা খাইরুল ও জাকির। তরমুজ চাষের জন্য কামারগাঁ ইউনিয়নের পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে অদূরে ২৫ শতক জমিতে পরীক্ষামূলক তরমুজ চাষ শুরু করেন।

উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে গত জুলাই মাসের শেষ সপ্তাহে জমিতে কয়েক জাতের তরমুজ বীজ বপন করেন তারা। এরই মধ্যে প্রতিটি গাছে ঝুলছে শত শত তরমুজ। এর মধ্যে রয়েছে রঙ্গিলা,আম্বার সুইট, হলুদ মধুমালা ও ডোরাকাটা তরমুজ।

তরমুজচাষি জাকির জানান, মৌসুমি তরমুজের চেয়ে দেশে অফ সিজিনাল তরমুজের চাহিদা বেশি। ১২-১৪ দিন পর তরমুজ ওঠানো শুরু করবেন। স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন।

তানোর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব ইসলাম জানান, বরেন্দ্র ভূমিতে তরমুজের ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। অনেকেই মাচায় তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। তরমুজের ফলন দেখে স্বপ্রণোদিত হয়ে নিজেই নিয়মিত দেখভাল করতে আসেন তিনি। প্রতি হেক্টরে ৫০ মে.টন ফলনের আশা করা যাচ্ছে।