সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

WP Import ০৮ অক্টোবর ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৮ অক্টোবর ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ন
রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত
রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

পরিচিতি কর্মশালায় বক্তৃব্য রাখেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯:৩০ মিনিটে আইকিউএসি’র সম্মেলন কক্ষে এই কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মনিমুল হক ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন কর্মশালাটি সঞ্চালনা করেন।

কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানের পর চারটি কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। ‘দ্যা আর্ট অব টিচিং (The Art of Teaching) শীর্ষক কারিগরি সেশন-১ এ উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রাসঙ্গিক বিষয়ে বক্তৃতা দেন। কারিগরি সেশন-২ এ ‘নেভিগেটিং ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অ্যাকাডেমিক স্ট্রাকচার’ (Navigating University Administrative & Academic Structure) শীর্ষক বিষয়ে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন, কারিগরি সেশন-৩ এ ‘অ্যাটেইনিং এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড রিসার্চ’ (Attaining Excellence in Teaching & Research) শীর্ষক বিষয়ে আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা ও কারিগরি সেশন-৪ এ ‘ক্রাফটিং কোয়ালিটি এডুকেশন’ (Crafting Quality Education) শীর্ষক বিষয়ে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মনিমুল হক বক্তৃতা দেন। এসব কারিগরি সেশনে আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ পাশর্^আলোচনা করেন।

কর্মশালা উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষকতা এক সুমহান পেশা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে গবেষণা ও উদ্ভাবনী চিন্তাও একান্তভাবে প্রয়োজন। শিক্ষকদের সে বিষয়ে উদ্যোগী ও উদ্যোমী হতে হবে। ভালো গ্র্যাজুয়েট তৈরির জন্য ভালো শিক্ষক প্রয়োজন। ভালো শিক্ষকের দ্বারা ভালো গ্র্যাজুয়েট পেলেই কেবল দেশ ও জাতি সমৃদ্ধ হবে। শিক্ষকদের একথা বিস্মৃত হলে চলবে না যে, তাদের হাতে আধুনিকতামনস্ক, উন্নত জাতি গড়ার দায়িত্ব ন্যস্ত আছে। সেই লক্ষ্যে তিনি নবীন শিক্ষকদের নিবেদিত হতে আহ্বান জানান।

উপাচার্য আরো বলেন, রাজশাহী বিশ^বিদ্যালয় আজ এক সুবিশাল প্রতিষ্ঠান। এখানে একজন শিক্ষকের চিরাচরিত দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি আরো কিছু করণীয় আছে। এই কর্মশালায় সে সব বিষয়ে আলোকপাত করা হবে। নবীন শিক্ষকগণ তাদের চিন্তায় ও কর্মে তার প্রতিফলন ঘটাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।