রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এলপিজির দাম কমলো, ১২ কেজিতে ২৯ টাকা

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:৪২ অপরাহ্ন জাতীয়
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:৪২ অপরাহ্ন
এলপিজির দাম কমলো, ১২ কেজিতে ২৯ টাকা
এলপিজির দাম কমলো, ১২ কেজিতে ২৯ টাকা

এলপিজি সিলিন্ডার

সোনার দেশ ডেস্ক:


আবার কমলো গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২৯ টাকা কমেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতিটন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতিটন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হলো।
এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন