সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আইটিএফ টেনিস টুর্ণামেন্টে আজ কোয়াটার ফাইনাল

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন
আইটিএফ টেনিস টুর্ণামেন্টে আজ কোয়াটার ফাইনাল
আইটিএফ টেনিস টুর্ণামেন্টে আজ কোয়াটার ফাইনাল

সংবাদ বিজ্ঞপ্তি:


চীনের টিয়ানরান ডোং এর সাথে সাড়ে তিন ঘন্টা হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে ১-২(৪-৬,৬-২ ও ৪-৬) সেটে পরাজিত হয়ে কোয়াটার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন বাংলাদেশের মেয়ে সুমাইয়া আকতার। প্রথম সেটে ৪-৬ গেমে হারার পর দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ার সুমাইয়া। দ্বিতীয় সেটে ৬-২ ্এর ব্যবধানে সেট জেতার পর তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পর সুমাইয়া পর পর দুই দুটি ব্রেক পয়েন্ট লস করে। এর পর থেকেই চীনের টিয়ানরান ডোং খেলায় পূর্ণশক্তি নিয়ে ম্যাচে ফিরে আসলে ৪-৬ গেমে তৃতীয় সেট হারলে টুর্ণামেন্ট থেকে ছিটকে যায় ঝালকাটির মেয়ে সুমাইয়া আকতার।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ ওয়ার্ন্ড টেনিস জুনিয়ার টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ডে বালক একক, বালিকা একক, বালক দৈত ও বালিকা দৈত মিলে মোট ২৪ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বালিকাদের এককে বাংলাদেশের সুমনা বক্সি, মালিহা ইসলাম, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়। সকাল ৮টা থেকে বালিকাদের একক খেলাগুলি অনুষ্ঠিত হয়।

ভারতে ইয়াসিতা ইরিতি সরাসারি ২-০ (৬-২,৬-০) সেটে বাংলাদেশের সুমনা বক্সিকে, চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-০,৬-০) সেটে মালিহা ইসলামকে, চীনের টিয়ানরান ডোং ২-১ (৬-৪,২-৬,৬-৪) সেটে বাংলাদেশের সুমাইয়া আকতারকে, চীনের হানিউ ওয়ান সরাসরি ২-০(৬-৪,৬-১) সেটে মালদ্বীপে নাবা নিশানকে, ভারতে তামান্না নায়াার সরাসরি ২-০ (৬-৩,৬-৪) সেটে টপ সিট ওয়ান জাপানের হারু ইশিদাকে, টপ সিট টু মালদ্বীপের আরা আসরা আজিম সরাসরি ২-০(৬-০,৬-২)সেটে চীনের জিকান ইয়ানকে, ভারতে তানিচা ভাটিয়াগার সরাসরি ২-০ (৬-৪-৬-১) সেটে থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরনকে এবং ভারতের শানভি রেড্ডি সরাসরি ২-০(৬-৩,৬-২) সেটে বাংলাদেশের হালিমা জাহানকে পরাজিত করে কোয়াটার ফাইনালে পৌছে যায়। এছাড়াও বালক এককে ভারতের নীভ রবি কুঠারী সরাসরি ২-০ (৬-০,৬-১) সেটে থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাকে ও থাইল্যান্ডের আরিয়া ফুল লিকুল সরাসরি ২-০ (৬-০,৬-৩) সেটে বাংলাদেশের খাব্বু গায়েনকে পরাজিত করে কোয়াটার ফাইনালে স্থান করে নেয়।