সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিবিরের আলোচনা সভা

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ১১:০৩ অপরাহ্ন
আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিবিরের আলোচনা সভা
আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিবিরের আলোচনা সভা

রাবি প্রতিবেদক:


৭ অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলো নগরীর বিনোদপুরে অবস্থিত ছাত্রশিবিরের ওয়েলফেয়ার অডিটোরিয়ামে বিকেলে এটি অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, ভারত আমাদের অনেক ক্ষতি করেছে, আবরার ফাহাদ এই আধিপত্যবিরোধীদের পিছনে লাগার ফলশ্রুতিতে তাঁকে সারারাত নির্যাতন করে মেরেছে। মারার পর লাশ গুম করার জন্য ছাত্রশিবির ট্যাগ দিয়েছে। ছাত্রশিবির মারা তো তাদের জন্য বৈধ ছিলো কারণ আমাদের প্রায় ১৩২জনকে হত্যা করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময়।

তিনি আরো বলেন, বুয়েটে আমাদের একজন সাবেক সভাপতিকেও ছাত্রলীগ পিটিয়েছে মারার জন্য। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। একজন ছাত্র শিবির করলে সে কি বাংলাদেশের নাগরিক না? তাঁর মৃত্যু কি মৃত্যু না?

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইঁয়া, রাবি শাখার সাবেক সভাপতি আব্দুর রহিম, রাজশাহী মহানগর শাখা সেক্রেটারি ইমরান নাজির-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাবি সিনেট সদস্য ও রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান।