মোহনপুরে জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ

Oplus_131072
কেশরহাট প্রতিনিধি:
মোহনপুর উপজেলার ছয় নম্বর জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক তৎপরতাসহ শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (৭ অক্টোবর) পাকুড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।
অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।