সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীতে আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা
রাজশাহীতে আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসক্রিম’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের প্যাকেট/মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুসঙ্গিক তথ্য না থাকায় মোল্লাপাড়া এলাকায় অবস্থিত ডলফিন আইসক্রিম ফ্যাক্টরী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় অবস্থিত সততা পাকঘর কর্তৃক উৎপাদিত ‘আচার’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণের পূর্বে সকল প্রকার বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নতুবা বাজারজাতকরণ দৃষ্টিগোচর হলে পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন- বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।