সোমবার, আগস্ট ২৪, ২০২৬

এখন টিভির সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
এখন টিভির সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন
এখন টিভির সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাবি প্রতিবেদক:


চট্টগ্রামের সীতাকু-ের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজেসহ তিন জনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান ও অন্যান্য সংগঠনের সাংবাদিকবৃন্দ। তাদের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি করেন।
সংবাদ কর্মীরা এই ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের জোর দাবি জানান। পাশাপাশি বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনীর কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ খুন হওয়া সকল সাংবাদিকদের খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহবান করেন। এছাড়া এখন টেলিভিশনেন চট্রগ্রাম ব্যুরো প্রধানসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহবান জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার প্রত্যাশাও করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশানের আহবায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম, যমুনা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি তারেক মাহমুদ, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মর্তুজা রহমান।

এছাড়াও বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ অন্যান্য গণমাধ্যমের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।