সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাকসু নির্বাচনের প্রচারণায় এবার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
রাকসু নির্বাচনের প্রচারণায় এবার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রাকসু নির্বাচনের প্রচারণায় এবার ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাবি প্রতিবেদক:


ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে উপহার প্রদানের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাকসু প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানান তাঁরা।

লিখিত অভিযোগে বলা হয়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা ও প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার উপহার ও বিশেষ উপহার প্রদান করছে যা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে বিনষ্ট করছে। নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উপহার প্রদান রাকসু নির্বাচনের আচরণবিধির পরিপন্থী। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ প্রভাবিত হচ্ছে। প্রমাণস্বরূপ সংযুক্তিতে নারী হলে খাবার বিতরণের বিভিন্ন স্থিরচিত্র যুক্ত করা হলো।
এর আগে, এদিন দুপুরে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।