সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বিএমডিএর প্রধান কার্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন
বিএমডিএর প্রধান কার্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন
বিএমডিএর প্রধান কার্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়ন সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে বিএমডিএ প্রধান কার্যালয়ের বেজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ কাজের উদ্বোধন করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, সানজিদা খানম মলিসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।