সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মোহনপুরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:১২ অপরাহ্ন
মোহনপুরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোহনপুরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি:


রাজশাহীর মোহনপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধুরইল ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাকারিয়া শাহ, বিএনপি নেতা আওরঙ্গজেব সবুজ, ধুরইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রিন্সিপাল সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুরইল ইউনিয়নের আমির ও সহকারী শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, সাবেক আমির ও সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মহব্বতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মকসেদ আলী, ধুরইল ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন এবং এসআই হৃদয় কুমার পোদ্দারসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন ও সামাজিক মূল্যবোধ রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনায় প্রধান বিষয় হিসেবে উঠে আসে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও প্রযুক্তি সচেতনতা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক ও অপহরণ প্রতিরোধ এবং ইভটিজিং প্রতিরোধসহ সামাজিক মূল্যবোধ রক্ষা।