সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহী-৬ আসনে বিএনপির ১০ প্রার্থীর মনোনয়ন যুদ্ধ, জাতীয় পার্টি প্রস্তুতি, জামায়াতের একক প্রার্থী

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০১:৪১ অপরাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০১:৪১ অপরাহ্ন
রাজশাহী-৬ আসনে বিএনপির ১০ প্রার্থীর মনোনয়ন যুদ্ধ, জাতীয় পার্টি প্রস্তুতি, জামায়াতের একক প্রার্থী
রাজশাহী-৬ আসনে বিএনপির ১০ প্রার্থীর মনোনয়ন যুদ্ধ, জাতীয় পার্টি প্রস্তুতি, জামায়াতের একক প্রার্থী


আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির ১০ প্রার্থী মনোনয়ন যুদ্ধে নেমেছেন। আ’লীগ মাঠে নেই। জাতীয় পাটির প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতের একক প্রার্থী ইতোমধ্যেই গণসংযোগ করছেন।

নিজের যোগ্যতা যাচাইয়ের জন্য গণসংযোগ করছেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু,

রমেশ দত্ত, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, মালয়েশিয়ার মালাক্কা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাত, আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠু।

জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সচিব সামসুদ্দিন রিন্টু ও সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এ দিকে রাজশাহী পূর্ব জেলা সাংগঠনিক জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক নাজমুল হককে দলীয়ভাবে মনোনয়ন পেয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশে থেকে এবার দলীয় মনোনয়ন চাইবেন মালোশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি প্রবাসী মুফতি আমিরুল ইসলাম, রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি উমর ফারুক ও জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম সুরুজ।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন। #