সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ অক্টোবর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Oplus_131072

কেশরহাট প্রতিনিধি:


মোহনপুরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬অক্টোবর) সকালে কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জোবাইদা সুলতানা। উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সইদ আলী রেজাসহ উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।