সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাবিতে ভর্তি পরীক্ষায় বাদ যাচ্ছে সিলেকশন পদ্ধতি

WP Import ০৬ অক্টোবর ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ অক্টোবর ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি থাকছে না। ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা। রবিবার (৫ অক্টোবর) রাবি ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ভর্তি কমিটির একাধিক সদস্য জানান, এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি থাকবে না। প্রয়োজনে শিফট বাড়ানো হবে। গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

তারা আরও বলেন, এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে। যারা সেই জিপিএ অর্জন করতে পারবেন, তারাই রাবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।