রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের নতুন প্রধান প্রকৌশলীকে ঠিকাদার সমিতির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি।
রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজশাহীতে সমিতির কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সফিউল আলম বুলু।
সাধারণ সম্পাদক শাহীন ইকবালের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি খন্দকার হাসান কবির, সহসাধারণ সম্পাদক রহিম রেজা রানা, সাংগঠনিক সম্পাদক মইনুল হক হারু, দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু, ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল
সহ সাংগঠনিক সম্পাদক পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি, ও অর্থ সম্পাদক সোহেল রানা দিপু।
অনুষ্ঠানে সমিতির সদস্য আব্দুল মান্নান, মাসুদ রানা, শ্যামল শেখ, ইফতিয়ার মাহমুদ বাবু, সোয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব হবে বলে তাঁরা আশাবাদী।