বাঘায় অধ্যাপক নূরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মরহুম অধ্যাপক নূরুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার শিমুল সরকারের সভাপতিত্বে ও ফেরদৌস আরিফ পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক নজরুল ইসলাম তোফা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউর রহমান, সহকারি অধ্যাপক আকবর হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম স্বপন, প্রভাষক আব্দুল হানিফ মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মামুন হোসেন।
উল্লেখ্য, নূরুল ইসলাম বাঘা শাহদৌলা কলেজের ইংরেজি বিভাগের অদ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার শিমুল সরকার বলেন, যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজিতে ছিলেন পন্ডিত।
নিজ বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে কলেজে যাওয়া আসা করতেন।