সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আগামী ৩ জানুয়ারি হতে পারে রুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা

WP Import ০৫ অক্টোবর ২০২৫ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৫ অক্টোবর ২০২৫ ১১:২৭ অপরাহ্ন
আগামী ৩ জানুয়ারি হতে পারে রুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা
আগামী ৩ জানুয়ারি হতে পারে রুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা

রাবি প্রতিবেদক:


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী (এমসিকিউ) এবং ২৩ জানুয়ারি নির্বাচনী (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

এছাড়া আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (এমসিকিউ) এবং ২৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনী (লিখিত) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে সম্পন্নের জন্য করণীয় নির্ধারণ করা হয়।