রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নাটোরে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

WP Import ০৫ অক্টোবর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন জাতীয়
WP Import ০৫ অক্টোবর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন
নাটোরে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ফটো

সোনার দেশ ডেস্ক :


নাটোর শহরের লালবাজারে নিজ বাসা থেকে ভাস্কর বাগচি (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও আয়কর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা বাসার সিঁড়ির নিচে ভাস্কর বাগচিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
তথ্যসূত্র: রাইজিংবিডি