শহীদ জিয়া স্মৃতি ফুটবলে নওহাটা পৌরসভা কৃষকদল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
পবা উপজেলার বিরস্তইলে দুই দিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নওহাটা পৌরসভা কৃষকদল ১-০ গোলে আবদুল্লাহ বাইক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিরস্তইল এলাকাবাসী ও যুব সংগঠনের আয়োজনে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর আলী মাস্টার, সহকারী শিক্ষক গোফুর মাস্টার, পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পারিলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাহিদ হাসান, বড়গাছী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।